আমাদের স্বপ্নের পাঠাগার

বিসমিল্লাহির রাহমানির রাহিম

প্রিয় দ্বীনি ভাইয়েরা,

আপনারা জানেন যে, চলতি মাসের ১০ তারিখ সংগঠনের হোমনা শাখার সদস্যদের (আংশিক) নিয়ে যে আলোচনা সভা অনুষ্ঠিত হয় সেখানে সকলে মিলে এই সিদ্ধান্তে একমত হয় যে-

দ্বীনের কাজ এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রত্যেকে আল্লাহর ঐশী বানি নিজেদের মাধ্য ধারন এবং তার প্রেরিত পুরুষ মোহাম্মদ (সা:) এর জীবন চরিতকে নীজেদের জীবনে প্রতিস্থাপনের কোন বিকল্প নেই। আর নিজেদেরকে তেমনি যোগ্য মুসলিম হিসেবে তৈরী করতে চাইলে জ্ঞান অর্জনই একমাত্র পথ।

এই সত্যকে সামনে রেখে আমরা হোমনাতে সাংগঠনিক ভাবে একটি পাঠাগারা স্থাপনের উদ্যোগ গ্রহন করি। পাঠাগার স্থাপনে প্রথমে যে বিষয়গুলো আমাদের সামনে আসে তা হলো-

১। স্থান/অফিস নির্বাচন
২। ডেকোরেশন করা
৩। বই-পুস্তক সংগ্রহ/ক্রয়
৪। অর্থ সংগ্রহ

প্রথম পর্যায়ে আমাদের প্রয়োজন একটি নির্ধারিত স্থান, যেখানে আমরা পাঠাগার স্থাপন করতে এবং সংগঠনের অন্যান্য কাজ-কর্ম সম্পাদন করতে পারবো। স্থান তথা অফিসের জন্য প্রথমেই আমরা ভালো এবং উপযুক্ত একটি স্থান খুজেঁতে থাকি। অবশেষে হোমনার প্রান কেন্দ্রে পোষ্ট অফিস সংগল্প একটি বাড়িতে দোতলা ভবনে একটি সম্পুর্ণ ইউনিট পেয়ে যাই। অনেক চেষ্টা তদবিরের পর আজ সকালে উক্ত বাসাটি নিজেদের অফিসের জন্য বুঝে পাই। ছোট্ট পরিসরের অফিস রুম এবং পাঠাগার স্থাপনের জন্য আমাদের কাছে উপযুক্ত মনে হওয়ায় আজই বাসাটি কনফার্ম করি।

অফিস রুমের সম্পুর্ণ আউটলেট

ইতোমধ্যে অনেক সদস্যদেরকেই অফিস রুম প্রাপ্তির বিষয়টি ফোনে জানানো হয়েছে এবং পর্যায়ক্রমে অন্যদেরকেও জানানো হবে।

যেহেতু আমরা অফিস রুম তথা পাঠাগার স্থাপনের জন্য পছন্দের বাসা পেয়েগেছি সেহেতু এখন আমাদের পরবর্তী ধাপের কাজের কথা ভাবতে হবে। অর্থাৎ-
২। ডেকোরেশন করা
৩। বই-পুস্তক সংগ্রহ/ক্রয়
৪। অর্থ সংগ্রহ

গত সভায় ডেকোরেশন বাবদ একটি বাজেট (১,০০,০০০/-) এর কথা উল্লেখ করা হয়েছিলো। এবং এই বাজেটের টাকা যোগাড়ের জন্য সবাইকে অনুরোধ করায় আমাদের মধ্যে অনেকেই আর্থিক ভাবে অনুদান দেয়ার কথা ঘোষনা দেন। যেহেতু আমরা বাসা বুঝে পেয়েছি সেহেতু আমাদের উচিত এখনই আমাদের ডেকোরেশন এর কাজে হাত দেয়া এবং দ্রুত অফিসে বসা, পাঠাগার স্থাপন সহ যাবতীয় কার্যক্রম চালু করার ব্যবস্থা গ্রহণ করা। 

অতএব, আমাদেরকে দ্রুত অর্থ কালেকশন করা জরুরী হয়ে পড়েছে।

বই-পুস্তক জোগাড় এবং ডেকোরেশনের জন্য সময় লেগে যাবে সেহেতু এখনই সবাইকে আগ্রহী হয়ে সকল কাজে এগিয়ে আসার জন্য অনুরোধ করছি।

আগামী কাল থেকেই রুমের যাবতীয় প্রয়োজনীয় জিনিস পত্র কেনা শুরু করা হবে। বিশেষ করে দ্রুত যে জিনিস গুলো লাগবে সেগুলো হলো-

১। সিলিং ফ্যান - ২টা
২। লাইট - ৩টা
৩। সাধারণ চেয়ার - ৬টা
৪। পানির জগ - ১টা
৫। গ্লাস - ২টা
৬। ঝাড়ু - ১টা
৭। ময়লার ঝুড়ি - ১টা
৮। বাথরুমের বদনা - ১টা
৯। টিস্যু - ২ প্যাক
১০। পাপোশ - ১টা
১১। ফাইল বক্স - ২টা
১২। টেবিল - ‌১টা
১৩। বাথরুমের সেন্ডেল - ১জোড়া


বিদ্র: সকল সদস্যকে সাংগঠনিক অফিস রুম তথা পাঠাগার ভিজিট করে এর উন্নয়নে সক্রিয় ভুমিকা রাখার জন্য আহ্বান করছি।

২০.০৪.২০২১ (মঙ্গলবার)