প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি সমৃদ্ধ পাঠাগার

অনেক প্রচেষ্টার পর সংগঠনের হোমনা শাখার সকল কর্মীদের ঐকান্তিক প্রচেষ্টার ফলে হোমনায় প্রতিষ্ঠিত হতে যাচ্ছে একটি সমৃদ্ধ এবং আধুনিক মানের পাঠাগার।

গতকাল ১০ এপ্রিল, ২০২১ বিকেলে সংগঠনের একটি মিটিং ডাকা হয়। সেখানে সংগঠনের গুরুত্বপুর্ন ব্যক্তিবর্গ ছাড়াও ছিন্নমুল পর্যায়ে থাকা কর্মী সদস্য উপস্থিত ছিলেন। সকলে এই লক্ষ্যে এক মত হয়েছেন যে জ্ঞান অর্জনের কোন বিকল্প নেই। আর নিজেদেরকে একজন প্রেকটিসিং মুসলমান হিসেবে প্রতিষ্ঠিত করতে চাইলে এবং হালাল-হারাম বুঝে জীবন পরিচালনা করে আল্লাহর নৈকট্য লাভ করতে চাইলে বিশুদ্ধ জ্ঞান অর্জনের কোন গত্যান্তর নেই।

সেই লক্ষ্যকে সামনে রেখে হোমনার উপকন্ঠে একটি ভালো স্থান এবং ভবন দেখে আসন্ন রমজান মাসের মধ্যেই আমরা উক্ত গ্রান্থাগারটি প্রতিষ্ঠা করার সিদ্ধান্ত চুড়ান্ত করেছি। আল্লাহ সহায় হলে কয়েক দিনের মধ্যেই আমরা পাঠাগার প্রতিষ্ঠার যাবতীয় প্রস্তুতি গ্রহন করবো।

এই পাঠাগার প্রতিষ্ঠাকে কেন্দ্র করে আমরা পবিত্র রমজানের শুরুতেই সংগঠনের সকল সদস্য এবং বিদ্যুৎসাহিদের নিয়ে একটি ইফতার মাহফিল এর আয়োজন করার সিদ্ধান্ত নিয়েছি।

সকল সদস্য এবং বিদ্যুৎসাহী ভাইদেরকে উক্ত ইফতার মাহফিলে উপস্থিত থাকার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানাচ্ছি।

বি:দ্র: ইফতার মাহফিল এর দিন ও তারিখ সবাইকে জানিয়ে দেয়া হবে।