সিলেবাস ভিত্তিক পড়ালেখা

বিসমিল্লাহির রাহমানির রাহিম

"প্রত্যেক মানুষের উপর জ্ঞান অর্জন করা ফরজ।"
এই ফরজ কাজটি যখন আমরা নিয়মতান্ত্রীক তথা সিলেবাস ভিত্তিক করি তখনই এর অর্জনটি হয় সম্পুর্ণ এবং যুগোপযোগি।

যারা সংগঠনে কাজ করছেন অথবা এর বাইরে থেকে দ্বীনের পথে কাজ করে যাবার সংকল্প করেছেন তারা হয়তো এতোদিনে  জেনে গেছেন যে- দ্বীন পালন আর দ্বীন প্রতিষ্ঠা এক নয়। আর ভিন্ন এ বিষয়টিতে যে মিল রয়েছে তা হলো এ দুটি কাজেই আপনি সঠিক ভাবে দ্বীনের জ্ঞান অর্জন করতে হবে। 

আমরা সবাই জানি, জ্ঞান অর্জনের প্রধান উপায় হলো পড়ারেখা এবং জ্ঞানি ব্যক্তিদের অনুসরন করা। আর এ কাজটি করতে হলে আমাদেরকে অবশ্যই জানতে হবে কোন কোন বিষয়ে এবং কোন সিলেবাসের ভিত্তিতে আমরা জ্ঞান অর্জনের পথে চলবো। 

আসুন, আমরা একটি সঠিক নিয়মে এবং সিলেবাসের ভিত্তিতে আমাদের আগামী দিনগুলো জ্ঞান অর্জনে অতিবাহিত করি।

আমিন।

বিদ্র: আগামীতে আমরা সাংগঠনিক ভাবে কিছু ছোট, মাঝারি এবং বৃহৎ সিলেবাস তৈরী করে সে অনুযায়ী পড়ালেখা করার চেষ্টা করবো।
এক্ষেত্রে আপনারা আমাদের এই বলে আস্বস্ত করেন যে, আপনারা এই প্রয়োজনটা অনুভব করেন কি? যদি এর প্রয়োজন বোধ করেন তবে আমাদেরকে জানান। আমরা দ্রুত সিলেবাস তৈরী করে আপনাদের কাছে পৌছানোর ব্যবস্থা করবো ইনশাল্লাহ।